বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং-এ নুসরাত ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং-এ নুসরাত ফারিয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কখনো রূপের দ্যুতি দেখিয়ে নজর কাড়েন, আবার কখনো ফ্যাশন সেন্সে মুগ্ধ করেন। তবে এবার নিজের নতুন লুক নিয়ে নায়িকা ব্যাপক ট্রলের মুখে পড়েছেন।

সম্প্রতি নিজের পেজে গাড়িতে বসে থাকা অবস্থায় ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা। কিন্তু সেখানে তার চেহারার পরিবর্তন দেখে নেটিজেনরা তাকে নিয়ে নানা কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য করেন। ভিডিওতে তাকে কালো চশমা এবং পশ্চিমা পোশাকে ঠোঁট মিলিয়ে গান গাইতে দেখা যায়। তবে নেটিজেনদের নজর কেড়েছে তার চেহারার গঠন, বিশেষ করে তার থুতনির অস্বাভাবিক তীক্ষ্ণতা।

ভিডিওটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দাবি করছেন, অতিরিক্ত প্লাস্টিক সার্জারি করার কারণেই তার চেহারার এই দশা হয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, সার্জারি করতে করতে কী অবস্থা হয়েছে থুতনির! আরেকজন লিখেছেন, ভি-শেপ দিয়ে ফেসটাকে কী করেছে!

অনেকে আবার তার ফ্যাশন সেন্স ও চেহারা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও ছাড়েননি। অনেকে তাকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও সম্বোধন করেছেন।

নুসরাত ফারিয়া প্রায়ই তার জিম সেশন এবং গ্ল্যামারাস ভিডিওর মাধ্যমে ভক্তদের আলোচনায় থাকেন। তবে এবারের ভিডিওতে তার ‘শার্প’ লুক ভক্তদের কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি। যদিও ভক্তদের এসব নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখন পর্যন্ত ফারিয়া নিজে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন