শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘প্রেশার কুকার’ ঈদে, দর্শকদের জন্য থাকছে চমক

    ‘প্রেশার কুকার’ ঈদে, দর্শকদের জন্য থাকছে চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

    পোস্টারে চারজন নারী চরিত্রকে ভিন্ন ভিন্ন আবহে উপস্থাপন করা হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী।

    ঈদে আসছে রাফীর 'প্রেশার কুকার', থাকছে চার নায়িকা - দৈনিক আজকের জামালপুর

    রাফী পোস্টারে উল্লেখ করেছেন, ঢাকা শহরের নারীদের দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা ও অভ্যন্তরীণ লড়াইয়ের প্রেক্ষাপটে সিনেমার গল্প সাজানো হয়েছে। তিনি ঢাকা শহরকে নারীদের জন্য একটি ‘প্রেশার কুকার’-এর সঙ্গে তুলনা করে লিখেছেন, নারীদের নীরব আর্তনাদ সহ্য করতে না পেরে এই প্রেশার কুকারে ‘সিটি’ বেজে ওঠে।

    বিশেষভাবে, প্রধান কোনো পুরুষ চরিত্র ছাড়া বাণিজ্যিক ধারার সিনেমায় চার নারীকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ‘পরাণ’, ‘সুরঙ্গ’ ও ‘তুফান’ এর মতো ব্যবসায়িক সফল সিনেমার নির্মাতা রাফী এই ছবির মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করতে চান।

    ঢাকার নাগরিক জীবনের সামাজিক দ্বন্দ্ব এবং নারীদের ব্যক্তিগত সংগ্রামের গল্প নিয়ে ‘প্রেশার কুকার’ চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন