শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মদসহ আটক মেহজাবীন

    মদসহ আটক মেহজাবীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত আগস্ট মাসে বিদেশ থেকে দেশে ফেরার পথে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৪ বোতল মদসহ ধরা পড়েন। এই ঘটনার সময় তার সঙ্গে ছিলেন তার স্বামী, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। বিষয়টি পরে প্রকাশ্যে আসে এবং তা সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

    যদিও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন। মাদককাণ্ডের বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।

    নানা তথ্য ও সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে ঘটনাটি ঘটে। রহস্যময় কারণে মেহজাবীন ও তার সঙ্গীরা ছাড়া পান এবং বিষয়টি গোপন রাখা হয়।

    তবে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এক পোস্টে অভিনেত্রী সেই খবরটি প্রায় অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, তাকে টার্গেট করে বারবার মানহানির চেষ্টা করা হচ্ছে। মেহজাবীনের কথায়, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন,সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

    তিনি আরও যোগ করেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

    বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করে মেহজাবীন লেখেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যা একেবারেই কাম্য নয়।’

    নারীদের ওপর সাইবার হামলার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।’

    সবশেষে নিজের পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। মেহজাবীন বলেন, ‘আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন