শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল স্থগিত

    সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে গেছে। নতুন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

    এর আগে নির্দিষ্ট সময়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় চলতি বছর ১৩ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছিল আদালত।

    গত ৭ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছিলেন।

    সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ছিল ৭ ডিসেম্বর। কিন্তু তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু (আত্মহত্যা) বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে পরিবারের দাবি, সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। অপমৃত্যু নয়, সুপরিকল্পিভাবে খুন (হত্যা) করা হয়েছে নায়ককে।
     
    দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায়। গত বছর ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ এনে এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

    হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন