বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বলিউডের ব্যস্ততম নায়িকা ও তার পারিশ্রমিকের খরচ

বলিউডের ব্যস্ততম নায়িকা ও তার পারিশ্রমিকের খরচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ বদলেছে। একসময় সিনেমার জনপ্রিয়তা প্রধানত নায়কের নামে গড়ে উঠত, তবে বর্তমানে নায়িকা-কেন্দ্রিক ছবিও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে। যদিও নায়কদের পারিশ্রমিক এখনও আকাশছোঁয়া, মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে নায়িকারাও পিছিয়ে নেই। চলুন ২০২৬ সালে কোন নায়িকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন তা জানি।
 
ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর সবশেষ সমীক্ষা বলছে, চলতি বছর বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায়, ভারতীয় ছবির জন্য ‘পিগি চপস’ নিয়ে থাকেন ৩০-৪০ কোটি। তিনি শুধু সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীই নন, তাঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুও তাঁকে শীর্ষ তালিকায় স্থান দিয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মুক্তির অপেক্ষায় থাকা ‘আলফা’, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো বিগ বাজেটের ছবির জন্য এই অভিনেত্রী নিয়েছেন ২৫-৩০ কোটি। তাঁর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইনও এই রোজগারে বড় অবদান রেখেছে।

তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবি প্রতি তিনি ২০-৩০ কোটি নিয়ে থাকেন। বিজ্ঞাপন রাজ্যেও দীপিকা বড় নাম। একটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন ৭-১০ কোটি।

চতুর্থ স্থানে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সিনেমা প্রতি তাঁর পারিশ্রমিক ১৫-২৫ কোটি।

পঞ্চম স্থানে রয়েছেন কারিনা কাপুর খান। মাঝে বিরতির পর ‘দ্য বাকিংহাম মার্ডার’ ও ‘ক্রিউ’-এর মতো সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। ছবি প্রতি নিয়ে থাকেন ১০-২০ কোটি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন