বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পুরস্কার বিতরণে হট্টগোল, বাফটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপক

পুরস্কার বিতরণে হট্টগোল, বাফটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থাপক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লন্ডনে বর্তমানে বাফটা চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান চলছে। তবে সেখানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হঠাৎ দর্শক স্রোত থেকে কয়েকবার অসভ্য ও আপত্তিকর শব্দ শোনা যায়। পরে বিষয়টি নিয়ন্ত্রণে আনে মঞ্চে উপস্থিত উপস্থাপক।

গত রোববার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে একাধিক বাধা সৃষ্টি হয় বলে খবর পাওয়া যায়। এ সময় সঞ্চালক অ্যালান কামিং অনুষ্ঠান থামিয়ে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

মূলত, অনুষ্ঠান সরাসরি সম্প্রচার চলাকালীন মিলনায়তনের ভেতর থেকে উচ্চস্বরে অসংলগ্ন শব্দ শোনা যায়। বাফটা চেয়ারপারসন সারা পুট যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শক সারি থেকে ‘বোরিং’ এবং আপত্তিকর কিছু শব্দ ভেসে আসে। এমনকি অভিনেতা মাইকেল বি জর্ডান যখন পুরস্কার ঘোষণা করছিলেন, তখনও একই ধরনের ঘটনা ঘটে। এতে মঞ্চে থাকা উপস্থাপক ও বিজয়ীরা কথা বলার সময় কয়েকবার থমকে যান।

পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক অ্যালান কামিং দুইবার অনুষ্ঠান থামিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন। তার ব্যাখ্যা, অনুষ্ঠানে উপস্থিত জন ডেভিডসন নামের এক ব্যক্তির কারণে এই শব্দগুলো শোনা যাচ্ছে। সেই ব্যক্তি মূলত ‘টুরেট সিনড্রোম’  নামক এক স্নায়বিক সমস্যায় আক্রান্ত, যার ফলে অনিচ্ছাসত্ত্বেও তার মুখ দিয়ে বিভিন্ন শব্দ বেরিয়ে আসে। সঞ্চালক জানান, এটি কোনো উদ্দেশ্যমূলক আচরণ ছিল না। কেউ যদি এতে আঘাত পেয়ে থাকেন, তবে তার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। 

জন ডেভিডসন ‘টুরেট সিনড্রোম’ সচেতনতায় কাজ করা একজন বিশিষ্ট কর্মী। ২০১৮ সালে জনহিতকর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মাননা লাভ করেন। তার জীবন নিয়ে নির্মিত ‘আই সোয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন রবার্ট আরামায়ো। এই অনুষ্ঠানে ‘রাইজিং স্টার’ পুরস্কার গ্রহণের সময় অভিনেতা রবার্ট আরামায়ো জনকে তার দেখা ‘সবচেয়ে অসাধারণ মানুষ’ হিসেবে অভিহিত করেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন