বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রাখার পাশাপাশি প্রতারণা এবং পর্নোগ্রাফি তৈরির চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে আটক হন।

বিতর্কিত এ গায়ককে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছ তাকে। আর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে নোবেলকে।

ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরণীকে আটকে রেখে প্রতারণা ও পর্নোগ্রাফি তৈরির চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলায় তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি হয় আদালত থেকে। ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে নোবেলকে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগেও নারীঘটিত কারণে গ্রেপ্তার হয়েছিলেন গায়ক নোবেল। গত বছরের মে মাসে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তখন ডেমরার আমতলার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন