শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আজকের বাজারে সোনা ও রুপার বর্তমান মূল্য

    আজকের বাজারে সোনা ও রুপার বর্তমান মূল্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সমন্বয় অনুযায়ী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সোনা বিক্রি হচ্ছে নির্ধারিত নতুন দামে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালেই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে ভরিতে ২,২১৬ টাকা দাম বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

    সোনার নতুন দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। 

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

    এর আগে,  ২১ ফেব্রুয়ারি সকালে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেট ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হচ্ছিল।

    চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ২০ বার বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছে, ২৯ বার কমেছে।

    সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, সনাতন পদ্ধতি ৪ হাজার ৮২ টাকা। 

    চলতি বছরে রুপার দাম ১৮ দফা সমন্বয় করা হয়েছে ১ বার বেড়েছে, ৭ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, ৩ বার কমেছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন