শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সানি লিওনির ক্যারিয়ারে যে ছবি আনল নতুন দিক

    সানি লিওনির ক্যারিয়ারে যে ছবি আনল নতুন দিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীল জগতের পরিচিত মুখ থেকে আজকের বলিউডের জনপ্রিয় নাম—সানি লিওনি। দীর্ঘ ১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে পর্দায় ধরা দিয়েছেন নানা রূপে, বহু বিচিত্র চরিত্রে। তবে এই দীর্ঘ পথচলায় অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমাটি তাঁর হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিয়েছে। সানির ভাষায়, এটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং তাঁর অভিনয় জীবনের অন্যতম সেরা এবং টার্নিং পয়েন্ট।

    দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে খোলামেলা কথা বলেন সানি।

    সানি বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। শুটিংয়ে খুব অল্প সময়ের জন্য ছিলাম, কিন্তু সেই সময়টুকু অসাধারণ ছিল। এই ছবির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। বিভিন্ন দেশ ও চলচ্চিত্র উৎসবে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা সত্যিই দারুণ। সাধারণ দর্শকদের কাছ থেকেও অসাধারণ সাড়া মিলেছে। সত্যিই খুব রোমাঞ্চকর লাগছে, “কেনেডি” অবশেষে একটি ঘর পেল।’

    স্বল্প উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তার ভাষায়, ‘স্ক্রিন টাইমের চেয়ে চরিত্রটাই বড় কথা। আমি কতটা প্রভাব ফেলতে পারলাম, সেটাই আসল। ছবিটি দেখলে মনে হবে না যে আমি এসে হঠাৎ হারিয়ে গেছি। বেশির ভাগ বড় ছবির গল্প একটি চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়, কিন্তু “কেনেডি” তেমন নয়। এখানে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে।’

    ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। প্রথমবার তার কাছ থেকে ফোন পাওয়ার স্মৃতি আজও অবিশ্বাস্য মনে হয় সানির কাছে। তিনি বলেন, ‘অনুরাগ আমাকে ফোন করেছেন শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। ভেবেছিলাম, উনি কি সত্যিই আমাকে ফোন করতে চেয়েছিলেন? প্রথমে উনি ড্যানিয়েলকে ফোন করেছিলেন। পরে আমাকে ফোন করে অডিশনের কথা বলেন। আমি প্রস্তুত ছিলাম। পরে উনি বললেন, অডিশন দেওয়ার দরকার নেই। কিন্তু আমি অডিশন দিতে চেয়েছিলাম। ড্যানিয়েলও আনন্দে আত্মহারা ছিল।’

    চিত্রনাট্য নিয়েও ছিল মজার অভিজ্ঞতা। সানি বলেন, ‘আমি বলেছিলাম, চিত্রনাট্য ইংরেজিতে না পাঠিয়ে হিন্দিতে পাঠান। কিছু হিন্দি শব্দ কঠিন ছিল। সংলাপ মুখস্থ করে ফেলেছিলাম। পরে জানতে পারি, অফিসের সবাই আমার সঙ্গে একটু মজা করছিলেন। কান চলচ্চিত্র উৎসবে এক ডিনারে বিষয়টি জানি। সত্যি বলতে, আমি ভীষণ নার্ভাস ছিলাম।’

    ‘কেনেডি’ ছবিতে সানি লিওনির সঙ্গে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট। আন্তর্জাতিক উৎসবে প্রশংসা পাওয়ার পর ছবিটি এবার ভারতে মুক্তি পেয়েছে। ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘কেনেডি’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন