শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শাহিদ কপূরের সম্পদ ও ক্যারিয়ার

    ৪৫তম জন্মদিনে বলিউডের ‘পাওয়ার কাপল’

    ৪৫তম জন্মদিনে বলিউডের ‘পাওয়ার কাপল’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কপূর ২৫ ফেব্রুয়ারি ৪৫ বছর পূর্ণ করলেন। ‘কবীর সিংহ’, ‘উড়তা পঞ্জাব’, ‘ফরজ়ি’, ‘ব্লাডি ড্যাডি’ এবং ‘ও রোমিয়ো’-র মতো ছবি থেকে শুরু করে ‘যব উই মেট’, ‘হায়দর’, ‘কামিনে’ প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সিনেমাপ্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।

    চলতি বছরে জন্মদিন আরও বিশেষ হয়ে উঠেছে শাহিদের জন্য। ‘ও রোমিয়ো’-র জন্য তিনি ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ওয়েব সিরিজ ‘ফরজ়ি ২’-এর জন্য তার পারিশ্রমিক ৪০ কোটি টাকা। একসময় ২৫–৩০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া শাহিদ এখন তার দামে নতুন মাইলফলক স্থাপন করেছেন।

    শাহিদ কপূরের সম্পত্তি বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার। মুম্বইয়ের ওরলি এলাকায় সমুদ্রমুখী ৮৬২৫ বর্গফুটের একটি দোতলা বাংলো রয়েছে যার মূল্য ৫৯ কোটি টাকা। জুহুর আবাসনেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। পাশাপাশি তিনি পোশাকের ব্র্যান্ডের ব্যবসা পরিচালনা করেন, যা ২০১৬ সালে বাজারে আসে এবং বার্ষিক ব্যবসার পরিমাণ ২৫০ কোটি টাকা।

    ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি শাহিদ ব্র্যান্ডের প্রচারণা ও ছবিতে অভিনয়ের মাধ্যমে উপার্জন করেন। তার ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পত্তির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

    শাহিদ ২০১৭ সালে মীরা কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মীরা একজন উদ্যোগপতি এবং ত্বক পরিচর্যার নিজস্ব ব্র্যান্ডের মাধ্যমে ৮.৬ কোটি টাকার সম্পত্তির মালিক। তাঁরা একত্রে একটি স্টার্ট-আপে বিনিয়োগও করেছেন। ফলে শাহিদ ও মীরার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৩০৮ কোটি টাকা।

    বয়সে ছোট হলেও মীরা শাহিদের প্রভাবিত করেননি। বরং দু’জনকে বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে স্বীকৃতি দিয়েছে মিডিয়া ও ফ্যানরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন