বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদে মুক্তি পাচ্ছে এক ডজন সিনেমা, প্রস্তুত প্রেক্ষাগৃহ

ঈদে মুক্তি পাচ্ছে এক ডজন সিনেমা, প্রস্তুত প্রেক্ষাগৃহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত বছরের ঈদুল আজহার পর থেকে দেশের চলচ্চিত্রের অবস্থা একেবারেই খারাপের দিকে। সার্বিক পরিস্থিতির অস্থিরতা এবং বড় বাজেটের সিনেমা না আসার কারণে দর্শক সংখ্যা ক্রমশ কমেছে। এতে বিপুল ক্ষতির মুখে পড়েছে সিনেপ্লেক্স ও সিঙ্গেল হলগুলো। অনেক হল বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছে।

নির্বাচন, রমজান এবং বিশ্ব ভালোবাসা দিবস—এগুলোকে নিয়েও পরিচালক-প্রযোজকরা সিনেমা মুক্তির জন্য বিবেচনা করেননি। তবে এবারের ঈদকে কেন্দ্র করে মুক্তির সবচেয়ে বড় সময় হিসেবে দেখছেন তারা। এরইমধ্যে রোজার ঈদে মুক্তি পেতে পারে এমন কমপক্ষে ১২টি সিনেমার নাম আলোচনায় এসেছে। তবে দু’-তিনটি সিনেমা অন্তর্ভুক্ত বা পিছপাও হতে পারে।

ঈদে বড় বাজেট ও আয়োজনের কিছু সিনেমা মুক্তির জন্য প্রস্তুত। শাকিব খান দু’টি সিনেমার শুটিং করছেন। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এর বেশির ভাগ কাজ শেষ হয়েছে; এতে তার নায়িকা তানজিন তিশা। অন্যদিকে, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ। এই ছবির শুটিং বর্তমানে ভারতে চলছে। সিদ্ধান্ত পরিবর্তিত হলে ‘সোলজার’ও ঈদে মুক্তি পেতে পারে।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, যার প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। কাজাখস্তানের পর বাংলাদেশে শুটিং সম্পন্ন হয়েছে। তানিম নূর পরিচালিত তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ও ঈদে মুক্তির অপেক্ষায়। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ ও আজমেরী হক বাঁধন।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’-এ শুভ-মিম জুটিকে তৃতীয়বার দেখা যাবে। সিয়াম আহমেদ ও ভারতের সুস্মিতা চ্যাটার্জির ‘রাক্ষস’, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটি শুটিং শেষের দিকে এবং আসছে ঈদেই মুক্তি পাচ্ছে। এছাড়া আদর আজাদ ও বুবলীর ‘পিনিক’, অপু বিশ্বাস ও সজলের ‘দুর্বার’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।

অনুমান করা হচ্ছে, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন