বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • চলতি সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে বড় পতন

    চলতি সপ্তাহের প্রথম দিনে শেয়ারবাজারে বড় পতন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে রেকর্ড পতনের মধ্যে লেনদেন শুরু হয়। মাত্র এক মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২৩ পয়েন্ট কমে যায়, যা বাজারের ইতিহাসে এক মিনিটে এত বড় পতনের নতুন রেকর্ড।

    বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার খুবই সেনসিটিভ জায়গা। বিশ্বের কোন দেশে যখনই যুদ্ধ শুরু হয়, তার প্রভাব পুঁজিবাজারে খুবই দ্রুত সময়ে পরে। অতীতেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বজুড়ে যেসব যুদ্ধ সংঘটিত হয়েছে তার প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারেও পড়েছে। এবারও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় পুঁজিবাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। এই নেতিবাচক প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ শেয়ারের দাম কমার তালিকায় অংশ নেয়। এতে প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক ২২৩ পয়েন্টে কমে যায়। পরে অবশ্য কয়েকটি শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় আসে। এতে সূচকের রেকর্ড পতনের ব্যবধান পরে কিছুটা কমতে থাকে।

    প্রথম ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে মাত্র ১৯টির দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫৫টির। আর ১৩টির দাম এসময়ে অপরিবর্তিত রয়েছে।

    বেলা ১১টা পর্যন্ত দাম কমার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট কমে ২ হাজার ১২১ পয়েন্টে নেমেছে।

    এদিকে সবকটি মূল্যসূচকে বড় পতন হলেও ক্রেতার উপস্থিতি ভালো লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গত বৃহস্পতিবার বাজারটিতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

    এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ ও নতুন গভর্নরের ইতিবাচক বার্তায় শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। আগের কয়েক কার্যদিবসেও শেয়ারবাজার উত্থানের ধারাবাহিকতায় ছিল। এমন পরিস্থিতির মধ্যেই আজ শেয়াবাজারে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে কেন্দ্র করে এই বড় পতন দেখা গেল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ