বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রণবীর কাপুরের প্রকাশ্য বিরক্তি, কাকে নিয়ে বিতর্ক

রণবীর কাপুরের প্রকাশ্য বিরক্তি, কাকে নিয়ে বিতর্ক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেতা রণবীর কাপুর ‘ইন্ডিয়ান সুপার গেমিং লীগ’-এ অংশগ্রহণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। প্রকাশ্যে তার মেজাজ হারানোর মুহূর্ত চোখে পড়েছে এবং মুখে স্পষ্ট বিরক্তি দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১ মার্চ) ‘ইন্ডিয়ান সুপার গেমিং লীগ’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণবীর। এ সময় নায়কের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পাপ্পারাজিরা।

তবে অঘটন ঘটান এক ছবি শিকারি। তিনি রণবীরের ছবি তুলতে গিয়ে একেবারে অভিনেতার কাছে চলে আসেন। ভিড়ের কারণে তার ক্যামেরা লেগে যায় নায়কের মুখের সাথে।

মেজাজ হারিয়ে রণবীর তখন বলেন,

ক্যামেরা মুখের ভেতর ঢুকে যাচ্ছে ‘পাগল’।

বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

তখন ওই ছবি শিকারি হেসে ফেলেন। রণবীরও মেজাজ সামলে নিয়ে হাসিমুখে সামনের দিকে এগোতে শুরু করেন। এ সময় তার চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির ছাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি।
 
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কালো ট্রাউজার ও জ্যাকেটের সঙ্গে সাদা টিশার্ট পরেছেন রণবীর। চোখে চশমা, ভিড়ের মধ্যেও শান্ত থাকার চেষ্টা করছেন তিনি।
 
ভিডিওর মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ‘ক্যামেরা মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছে কে তাকে দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘এমন পরিস্থিতিতে কাউকে এটা বলতেই হতো ভাই।’

এদিকে মেজাজ হারানোর পর সুন্দরভাবে নিজেকে শান্ত ও সামলানোর কারণে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেতা। বেশিরভাগ ভক্তই নায়কের ধৈর্যের পাশাপাশি ব্যক্তিত্বের জয়গান করেন।
 
বর্তমানে তিনটি বিগ বাজেট সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। নির্মাতা সঞ্জয়লীলা বানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’-এর চরিত্র পর্দায় সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। এ দুই সিনেমার কাজ শেষ হলেই ‘অ্যানিম্যাল পার্ক’ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন