বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘মম’ সিক্যুয়েলে নতুন তারকা খুশি কাপুর

‘মম’ সিক্যুয়েলে নতুন তারকা খুশি কাপুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বড়পর্দায় শেষ কাজ ছিল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমা। সমালোচকদের প্রশংসা কুড়ানো সেই স্মরণীয় সিনেমার সিক্যুয়েলে এবার মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীদেবীর কন্যা খুশি কাপুরকে।

সিনেমাটি পরিচালনা করছেন গিরীশ কোহলি। প্রথম সিনেমার পরিচালক রবি উদয়ওয়ার সাফল্যের পর সিক্যুয়েলে গল্পের নতুন মোড় ও সমসাময়িক আবহ নির্মাণের দায়িত্ব এখন কোহলির কাঁধে। 

সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত এবং করিশ্মা তান্না। সিনেমাটি প্রযোজনা করছেন খুশির বাবা বনি কাপুর, এর আগে প্রথম সিনেমার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সহ-প্রযোজক হিসেবে থাকছেন অক্ষয় পুরি।

এরই মধ্যে খুশি কাপুর পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'দ্য আর্চিস'-এ বেটি কুপারের চরিত্রে আত্মপ্রকাশ করেন। পাশাপাশি তিনি কাজ করেছেন ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়ান’-এ। অন্যদিকে বড় বোন জানভি কাপুর ইতোমধ্যেই বলিউডে নিজের অবস্থান মজবুত করেছেন একের পর এক সফল সিনেমার মাধ্যমে।

এবার দেখার অপেক্ষা, মায়ের উত্তরাধিকারের আবেগ, প্রত্যাশা আর নতুন প্রজন্মের আত্মবিশ্বাস মিলিয়ে ‘মম’ সিক্যুয়েলে কেমন পারফরম্যান্স উপহার দেন খুশি কাপুর। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন