বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নোরা ফাতেহি

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নোরা ফাতেহি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনেত্রী নোরা ফাতেহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ভারতে থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। তিনি বলেন, সেখানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক।

ভিডিওতে নোরা ফাতেহি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ মানসিকভাবে ক্লান্ত। ভবিষ্যতে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে, সেই আশঙ্কা জনমনে ভয়ের সৃষ্টি করছে।

অভিনেত্রী বলেন, “আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা করা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।

নোরা আরও বলেন, বর্তমান বিশ্ব হয়তো বড় কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিকভাবে পড়তে পারে।

কাজের ক্ষেত্রে বর্তমানে নোরা ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার পারফরম্যান্স দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি কন্নড় ভাষার ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন