বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদে মাছরাঙায় মুশফিক ও সাফার অভিনয়ধর্মী নাটক

ঈদে মাছরাঙায় মুশফিক ও সাফার অভিনয়ধর্মী নাটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পরিচালক মাহিন খান নিজের দেখা সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করেছেন। ‘বেসড অন ট্রু স্টোরি’ নামের এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির।

নাটকের গল্পে দেখা যাবে, স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো সোনিয়া তার স্বামী পলাশের সঙ্গে। দু’জনেরই স্বপ্ন ছিল বিদেশে নিজ নিজ জীবন গড়ে তোলা। সোনিয়া পড়াশোনা করেন, আর পলাশ একটি রেস্টুরেন্টে চাকরি করেন।

পলাশের আয় যথেষ্ট না হওয়ায় তাদের দৈনন্দিন জীবন টানাপোড়েনে চলে। সোনিয়া নিজেও কিছু উপার্জন করতে চায় এবং বান্ধবীর মাধ্যমে একটি জামাকাপড়ের শো-রুমে পার্ট-টাইম জব পায়। কিন্তু পলাশ চায় সোনিয়া শুধু পড়াশোনা করবে, যা নিয়ে দু’জনের মধ্যে তুমুল বাক-বিতণ্ডা হয়।

শেষপর্যন্ত সোনিয়া পলাশকে রাজি করিয়ে জব শুরু করেন। এরপর ধীরে ধীরে তাদের দিনরাত্রি বদলাতে থাকে। দূরত্ব বাড়তে থাকায় একপর্যায়ে পলাশ বাসা ছেড়ে চলে যান। অনেক কষ্টের পরও সোনিয়া তাকে ভুলতে পারে না। এক বিশেষ ঘটনায় সোনিয়ার সঙ্গে মুখোমুখি হন পলাশ, যা নাটকটিতে চমকপ্রদ মুহূর্ত সৃষ্টি করে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন