বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • শেয়ারবাজারে অস্থিরতা: দাম বাড়লেও সূচক নিম্নমুখী

    শেয়ারবাজারে অস্থিরতা: দাম বাড়লেও সূচক নিম্নমুখী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ মার্চ) আগের দিনের ধারাবাহিকতায় দেশের শেয়ারবাজারে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে দুই-তৃতীয়াংশের দাম বাড়লেও কমেছে সবগুলো মূল্যসূচক। পাশাপাশি এসময়ে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও কমেছে।

    বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেনের শুরুতে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম নিম্নমুখী ছিল। মাত্র ১৫ মিনিট পর ধীরে ধীরে বেশিরভাগ দাম বাড়ার তালিকায় চলে আসে। এরপর দাম বাড়ার তালিকা বড় হলেও সূচক নিম্নমুখী হয়ে পড়ে। বেলা ১১টা পর্যন্ত ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি সিকিউরিটিজের মধ্যে ২৪১টির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৭৩টির দাম। আর ৭১টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

    প্রথম ঘণ্টায় দাম বাড়ার তালিকায় এই বিশাল সংখ্যক সিকিউরিটিজ চলে যাওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ২ হাজার ৪০ পয়েন্টে নেমেছে।

    এদিকে সবকটি মূল্যসূচকে পতন হওয়ার পাশাপাশি বাজারে ক্রেতার উপস্থিতিও তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। গতকাল রোববার বাজারটিতে ৩০৯ কোটি ৭১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

    গতকাল ঢাকার এই শেয়ারবাজারে সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স একদিনেই ২০৯ পয়েন্ট কমে যায়। অন্য সূচকগুলোতেও বড় পতন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ