বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদ উদযাপনে ‘হাউস অব বেঙ্গল’র উপস্থিতি

ঈদ উদযাপনে ‘হাউস অব বেঙ্গল’র উপস্থিতি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লাক্স ঈদ গালা অ্যান্ড সেহেরি নাইটে অংশ নিয়েছে জুয়েলারি ব্র্যান্ড ‘হাউস অব বেঙ্গল’। ৫ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজনটি চলবে ৭ মার্চ পর্যন্ত।

বিশেষ এই ঈদ কার্নিভালে ‘হাউস অব বেঙ্গল’ তাদের বাহারি ডিজাইনের সোনা ও ডায়মন্ডের গহনা নিয়ে হাজির থাকছে। থাকছে দুবাই ও জয়পুরী স্পেশাল কালেকশন, আছে দেশীয় হাতের তৈরি ডিজাইনের বাহারি গহনা। এই কার্নিভাল উপলক্ষে ‘হাউস অব বেঙ্গল’ থেকে ২৫ শতাংশ ছাড়ে ডায়মন্ডের গহনা কেনা যাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

৬ মার্চ রাত ৮ থেকে ৯টা পর্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল থাকবেন ‘হাউস অব বেঙ্গল’-এর এই ইভেন্টে।

গুলশানের আলোকিতে প্রতিদিন দুপুর ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা এই ইভেন্টে ঈদ-উল-ফিতরের এক্সক্লুসিভ কালেকশন, সুস্বাদু খাবার এবং কেনাকাটার ব্যবস্থা থাকছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন