শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে তেলের বাজার অস্থির

    মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে তেলের বাজার অস্থির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ২৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেলক্ষেত্রের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

    ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী তেলের দাম দ্রুত বেড়ে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় হরমুজ প্রণালি দিয়ে। কিন্তু প্রণালির প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও কুয়েতকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল রফতানি স্থগিত করতে হয়েছে। এই পরিমাণ তেল বৈশ্বিক চাহিদার প্রায় ১ দশমিক ৪ দিনের সমান।

    রফতানি বন্ধ থাকায় এসব দেশে তেল ও গ্যাসের মজুত বাড়ছে। এরই মধ্যে ইরাক ও কুয়েত তাদের কিছু তেলক্ষেত্রে উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাতও উৎপাদন কমাতে পারে।

    জাহাজ চলাচলে বিঘ্ন এবং সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বেশ কিছু তেলক্ষেত্র বন্ধ হয়ে গেছে। সেগুলোর উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে ইরানি বাহিনী আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর ফলে কাতার এনার্জির স্বাভাবিক উৎপাদনে ফিরতে প্রায় এক মাস সময় লাগতে পারে। এছাড়া সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগার ও অপরিশোধিত তেল রফতানি টার্মিনালও হামলার কারণে বন্ধ রয়েছে।

    বিশ্লেষকদের মতে, যুদ্ধ শেষ হলেও জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচলের ক্ষয়ক্ষতির মাত্রার ওপর নির্ভর করে সরবরাহ ও দাম আগের অবস্থায় ফিরতে কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে।
     
    এশিয়ার জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে। এরই মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন