বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘গোলাপী’-তে লেডি গ্যাংস্টার রূপে তানজিন তিশা

‘গোলাপী’-তে লেডি গ্যাংস্টার রূপে তানজিন তিশা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এক ভিন্ন রূপে জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস থেকে শুরু করে ঈদ পর্যন্ত তার অভিনীত নাটক বছরের বিভিন্ন সময়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। এবার তিনি অভিনয় করছেন অ্যাকশন থ্রিলার ঘরানার নতুন নাটক ‘গোলাপী’-এ, যেখানে তিনি ‘লেডি গ্যাংস্টার’ গোলাপী চরিত্রে দেখানো হবে।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনা করেছেন রুবেল হাসান। তিশার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাটকটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিএমভি–এর ইউটিউব চ্যানেল-এ প্রকাশিত হবে।

নির্মাতা রুবেল হাসান জানান, নাটকের গল্পে বস্তির জীবনচিত্র থেকে শুরু করে পকেটমার ও গ্যাংস্টারদের অন্ধকার জগতের নানা দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে পুলিশি অভিযান এবং রোমান্টিক আবহ। তিনি বলেন, “‘গোলাপী’ চরিত্রটি যে কোনো অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং। তানজিন তিশা দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। নাটকটি মূলত অ্যাকশন থ্রিলার হলেও দর্শকদের বিনোদনের জন্য নানা উপাদান রাখা হয়েছে।”

অন্যদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, নাটকটি অনেকটা সিনেমার আদলে নির্মিত হয়েছে। দর্শক এটি দেখলে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র দেখার অনুভূতি পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন