শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ট্রল ও কটাক্ষের জবাবে কড়া বার্তা দিলেন ডেইজি শাহ

    ট্রল ও কটাক্ষের জবাবে কড়া বার্তা দিলেন ডেইজি শাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী ডেইজি শাহ ভারতের মুম্বাইয়ে রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি প্রস্তুতিতে অংশ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন। তবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা সেই মন্তব্যে দমে না গিয়ে কড়া জবাব দিয়েছেন ‘জয় হো’ খ্যাত এই অভিনেত্রী।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে ডেইজি শাহর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর নিচে এক নেটিজেন ডেইজির পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন।

    গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী। সেই সূত্র ধরে ওই ব্যবহারকারী মন্তব্য করেন, ইনি ডেইজি শাহ। আতশবাজি নিয়ে তার সমস্যা আছে, অথচ তিনি ইফতারের আয়োজনে অংশ নিয়ে রান্না করছেন।

    এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। স্পষ্টভাবে বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারি রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

    মূলত গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগে গিয়েছিল। ডেইজির নিজের বাসার পাশের সেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি জননিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেই পুরনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতারি বিতরণের বিষয়টিকে মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন ডেইজি। 

    উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন