বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভাঙনের পথে তারা, পরিবার বলছে ‘না’

ভাঙনের পথে তারা, পরিবার বলছে ‘না’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নতুন ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’ হাজির হচ্ছে দর্শকের সামনে নগরজীবনের প্রেম, মান-অভিমান ও সম্পর্কের উত্থান-পতনকে কেন্দ্র করে। রেজাউর রহমানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান এবং পারসা ইভানা। ঈদ বিশেষ এই ওয়েব কনটেন্ট আগামী ১৯ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে।

গত রোববার রাতে প্রকাশ পাওয়া ট্রেলারে দেখা যায়, দাম্পত্য জটিলতায় বিচ্ছেদের পথ বেছে নিতে চান ফারহান ও আমিরা। তবে তাদের এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। বিচ্ছেদ রুখতে এবং দুজনের মধ্যে সুসম্পর্ক ফিরিয়ে আনতে পরিবারগুলো মরিয়া হয়ে ওঠে; যা নিয়ে এগিয়ে চলবে গল্পের মূল কাহিনী। 

পরিচালক রেজাউর রহমান জানান, ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যস্ততার চাপে আধুনিক সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যাচ্ছে, সেটিই এই কাজের মূল উপজীব্য।

অভিনেতা ইয়াশ রোহান এই গল্পের বাস্তবমুখী প্রেক্ষাপটকে অভিনয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে পারসা ইভানা তার চরিত্রটিকে চ্যালেঞ্জিং ও নতুন ধরনের বলে অভিহিত করেছেন। 

‘একসাথে আলাদা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, তুষার খান ও দীপা খন্দকার।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন