বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রশ্নের উত্তরে ক্ষিপ্ত পরী মণি

প্রশ্নের উত্তরে ক্ষিপ্ত পরী মণি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তারকাদের শারীরিক রূপান্তর বা ওজন কমানো সাধারণ ঘটনা। তবে চিত্রনায়িকা পরী মণির কঠোর পরিশ্রমও এতে বড় ভূমিকা রাখে বলে মনে করেন অনেকে। তবুও ভক্তদের কৌতূহল কমে না; তার এই পরিবর্তনের রহস্য নিয়েই প্রশ্ন উঠছে।

সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত রামাদান ফেস্ট ইভেন্টে অংশ নেন পরী মণি। এদিন নায়িকাকে দেখা যায় নতুন রূপে, পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্য। বোরকা পরেও এদিন পরী মণির উপস্থিতি সকলের নজর কেড়েছে।

সাংবাদিকদের এক প্রশ্ন, ‘পরী মণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?—শোনা মাত্রই তিনি তড়িঘড়ি মাইক হাতে নিয়ে উত্তর দেন। স্পষ্ট মেজাজে তিনি বলেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’

এরপর কিছুক্ষণ চুপ থাকেন। পরী মণি বলেন, ‘যে আমার সৌন্দর্যের প্রশংসা করেছেন, তাকে ধন্যবাদ। তবে শারীরিক গঠন, চিকন হওয়া বা মোটা হওয়া, এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সবভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক—যেকোনো গায়ের রং, যেকোনো গঠনেই মানুষ সুন্দর।’


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন