বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ব্যক্তিগত জীবনের জটিলতায় সায়লী ফিরলেন পূর্বের ধর্মে

ব্যক্তিগত জীবনের জটিলতায় সায়লী ফিরলেন পূর্বের ধর্মে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রিয়জনের জন্য জীবন পাল্টে দিয়েছিলেন ২০১৯ সালের ‘মিসেস ইন্ডিয়া’ সায়লী সুর্বে । তবে সেই ভালোবাসার গল্প শেষ পর্যন্ত দুঃখজনক অভিজ্ঞতায় পরিণত হয়। দীর্ঘ বছর ধরে নির্যাতনের অভিযোগের পর তিনি স্বামীর বাড়ি ছেড়ে নিজের মূল ধর্ম ও পরিচয়ে ফিরে গেছেন।

সায়লীর অভিযোগ, বিয়ের পর থেকেই শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। গালিগালাজ, মারধর- ধীরে ধীরে সবকিছু যেন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। চার সন্তানের কথা ভেবে এতদিন নীরব থাকলেও শেষ পর্যন্ত আর সহ্য করতে পারেননি তিনি।

সম্প্রতি নিজের বাড়িতে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে আবারও সনাতন ধর্মে ফিরেছেন সায়লী। বদলেছেন নিজের পরিচয়ও। এখন থেকে আদ্যা নামেই নিজের নতুন পরিচয় গড়তে চান তিনি।

সায়লীর ভাষ্যমতে, ভালোবেসে আতিফকে বিয়ে করাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সে সময় সিদ্ধান্ত নেয়ার মতো পরিণত ছিলেন না বলেও জানান তিনি। একইসঙ্গে অন্য নারীদেরও কোন পরিস্থিতিতেই অত্যাচার মেনে না নেয়ার আহ্বান জানান সায়লী।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন