বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • এক বছরে শেয়ারবাজার ছাড়লেন ১৩ হাজারের বেশি নারী বিনিয়োগকারী

    এক বছরে শেয়ারবাজার ছাড়লেন ১৩ হাজারের বেশি নারী বিনিয়োগকারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের শেয়ারবাজারে গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে নারী বিনিয়োগকারীর সংখ্যা। বাজারের দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতার কারণে এ সময়ে নারী বিনিয়োগকারীরা সাড়ে ১৩ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ করেছেন।

    গত ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবসে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। নারীরা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও কর্মক্ষেত্রে বিভিন্ন পেশাজীবী নারীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। তবে, দেশের শেয়ারবাজারে নারীদের উপস্থিতি ঠিক তার উল্টো চিত্র বহন করছে।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিলো ৪ লাখা ৪ হাজার ৩১১। গত ৮ মার্চ এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার ৭২৪। অর্থাৎ বছরের ব্যবধানে নারী বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ১৩ হাজার ৫৪৭।

    আলোচিত বছরটিতে সব ধরনের বিও হিসাবধারীর সংখ্যা কমেছে। তবে এ সময়ে মোট সংখ্যার বিবেচনায় পুরুষের তুলনায় নারী বিনিয়োগকারীরা অধিক হারে বাজার ছেড়েছেন।

    গত বছরের ৯ মার্চ শেয়ারবাজারে মোট বিও হিসাবধারীর সংখ্যা ছিলো ১৬ লাখ ৮৭ হাজার ১৫১। গত ৮ মার্চ যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫১ হাজার ৭৭৯। অর্থাৎ বছরের ব্যবধানে শেয়ারবাজারে মোট বিও হিসাব কমেছে ৩৫ হাজার ৩৭২। এর মধ্যে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা কমেছে ২২ হাজার ১৫৪৷ আলোচিত বছরের ব্যবধানে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার ২০৮ থেকে ১২ লাখ ৪৩ হাজার ৫৪-তে নেমেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ