বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ক্রিকেটার সিধুর সঙ্গে বন্ধুত্বে মজলেন মালাইকা অরোরা

ক্রিকেটার সিধুর সঙ্গে বন্ধুত্বে মজলেন মালাইকা অরোরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের “আইটেম গার্ল” মালাইকা অরোরা সবসময়ই মিডিয়ার মনোযোগের কেন্দ্রে থাকেন। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম—মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।

তবে এবার গুঞ্জন নয়, বরং নিজেই প্রকাশ করেছেন নিজের জীবনের বিশেষ বন্ধুর কথা। তিনি আর কেউ নন, সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা জানিয়েছেন, সিধু তাঁর জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধু। আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, “অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।”

শো-এর মাঝেই মালাইকা মজার এক তথ্যও ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়মিত ১৫-২০ দিনের ব্যবধানে অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠান। শো-র সঞ্চালক কপিল শর্মা হেসে বলেন, “অমৃতসরের খাঁটি সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।”

মালাইকা ও সিধুর বন্ধুত্বের এই আবেগপ্রবণ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন