শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে সতর্ক ইইউ; বিভাজনের চেষ্টা চলছে, বললেন পররাষ্ট্র প্রধান

    যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে সতর্ক ইইউ; বিভাজনের চেষ্টা চলছে, বললেন পররাষ্ট্র প্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা প্রধান কাজা কাল্লাস ফাইন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন।

    তিনি বলেন, “স্পষ্টভাবে যুক্তরাষ্ট্র ইউরোপকে ভাগ করতে চাচ্ছে। তারা ইইউকে পছন্দ করে না। ইউরোপের দেশগুলো এককভাবে কম ক্ষমতাশালী, তাই তারা বিভাজনের সুযোগ নিচ্ছে।”

    ক্যালাস আরও সতর্ক করেছেন, ওয়াশিংটনের এই কৌশল এমনভাবে সাজানো হয়েছে যা ইউরোপের শত্রুদের ব্যবহৃত পদ্ধতির সঙ্গে মিল রাখে। তিনি জানান, ব্রাসেলস ও ওয়াশিংটনের সম্পর্ক বর্তমানে জটিল, এবং ইউরোপীয় দেশগুলো এই নীতির উপর একমত নয়। তাই সব দেশকে মিলিত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

    তিনি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে ইউরোপীয় উৎপাদন ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। একক কোনো উৎস বা সিদ্ধান্তের ওপর নির্ভর না করে বিকল্প উৎস খোলা রাখা ঝুঁকি কমানোর জন্য গুরুত্বপূর্ণ।

    সূত্র মতে, যুক্তরাষ্ট্রের ৫ ডিসেম্বরের হালনাগাদ জাতীয় নিরাপত্তা কৌশল অনুযায়ী, আগামী ২০ বছরে ইউরোপ সম্ভাব্য রূপান্তরিত পরিস্থিতির মুখোমুখি হতে পারে। এই অবস্থায় ইউরোপের দেশগুলোকে সচেতন ও স্বনির্ভর থাকার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন