বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ইরাক-যুক্তরাষ্ট্র উত্তেজনা, বাগদাদের দূতাবাসে হামলা

    ইরাক-যুক্তরাষ্ট্র উত্তেজনা, বাগদাদের দূতাবাসে হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দূতাবাস প্রাঙ্গণ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবি। তবে কারা এই হামলা চালিয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এর আগে চলমান সংঘাত শুরুর পর সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।

    ইরান যুদ্ধের আঁচ ভালোভাবেই লেগেছে প্রতিবেশী ইরাকে। বিশেষ করে দেশটির ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধকে ইরাক পর্যন্ত টেনে এনেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    এ ছাড়া ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৬ জন ক্রু-ই প্রাণ হারিয়েছেন। যদিও মার্কিন বাহিনী দাবি করেছে, শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই এই মার্কিন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

    এদিকে শুক্রবার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালিতে জাহাজে  নিরাপদ চলাচল নিশ্চিত না করলে পরবর্তীতে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন