শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তেল ট্যাঙ্কার জব্দে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

    তেল ট্যাঙ্কার জব্দে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইরান ও ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে তেল ও জ্বালানিবাহী ট্যাঙ্কার জব্দ করার অভিযান চালিয়ে আসছিলো। এর ধারাবাহিকতায় তেল ট্যাঙ্কার জব্দও করা হয়। এই তেল বিক্রি করে মার্কিন সরকার লাভবান হওয়ার কথা থাকলে তা এখন ‘গলার কাটা’য় পরিণত হয়েছে।

    ট্রাম্প প্রশাসনের তেলবাহী জাহাজ জব্দের এসব অভিযান এখন অর্থনৈতিক দিক থেকে মার্কিন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

    শুক্রবার (১৩ মার্চ) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর ডিসেম্বরে ভেনেজুয়েলার উপকূল থেকে ট্যাঙ্কার স্কিপার-৯৩০৪৬৬৭ জব্দ করা হয়। ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা ওই ট্যাঙ্কারটি এশিয়ার দেশগুলোর জন্য প্রায় ১ দশমিক ৮৫ মিলিয়ন ব্যারেল তেল বহন করছিল।

    জাহাজটি রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ ইতোমধ্যেই প্রায় ৪৭ মিলিয়ন ডলার ছাড়িয়েছে যদিও এর বাজার মূল্য মাত্র ১০ মিলিয়ন ডলার। আগামী মাসগুলোতে বীমা, ক্রু ও অন্যান্য খরচে আরও প্রায় ৫ মিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্র সরকার দেশটির ওয়াশিংটন আদালতের অনুমতি ছাড়া জব্দকৃত তেল বিক্রি করতে পারছে না। ফলে জব্দকৃত তেল বিক্রি করে যে লাভবান হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তা সম্ভব হচ্ছে না।

    ‘নিষিদ্ধ তেল পরিবহণকারী' জাহাজ আটক করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। কিন্তু বর্তমান যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে দেখা যাচ্ছে, তেল ট্যাংকার জব্দ অভিযান এখন পর্যন্ত সরকারের জন্য লাভের বদলে বড় খরচ ও আইনগত জটিলতা তৈরি করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন