বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

    মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাতে দেশটির সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

    আইআরজিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে কয়েক দফায় হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান ও জ্বালানি মজুত ট্যাঙ্ক উল্লেখ করা হয়েছে।

    এদিকে, ইরান খারগ দ্বীপে হামলার পরই আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক আস্তানাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে। আইআরজিসি জানিয়েছে, আমিরাতের বন্দর, ডক ও মার্কিন সৈন্য ঘাঁটিতে হামলার জন্য তারা প্রস্তুত। তারা আমিরাতের সাধারণ মানুষকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ