বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ইরানের নবনিযুক্ত নেতা নিয়ে ট্রাম্পের কঠোর মন্তব্য

    ইরানের নবনিযুক্ত নেতা নিয়ে ট্রাম্পের কঠোর মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি–এর বর্তমান স্বাস্থ্য ও অবস্থা নিয়ে গভীর রহস্য ও সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে একবারের জন্যও জনসমক্ষে দেখা যায়নি। তার এই অনুপস্থিতি ইরানি নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

    সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এখন পর্যন্ত কেউ তাঁর উপস্থিতির কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। আমি শুনছি যে তিনি হয়তো বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত—আর তা হলো আত্মসমর্পণ করা।’ 

    যদিও তিনি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করে একে আপাতত ‘গুজব’ হিসেবেও উল্লেখ করেছেন।

    ইরানের সাথে চলমান যুদ্ধ বন্ধে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে এই মুহূর্তে রাজি নন বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বর্তমান শর্তগুলো ওয়াশিংটনের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়। 

    ট্রাম্পের মতে, যেকোনো চুক্তি হতে হবে ‘অত্যন্ত জোরালো’ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের অনুকূলে। তবে চুক্তির সম্ভাব্য শর্তাবলি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।

    ইরানের সম্ভাব্য বিকল্প নেতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি। তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমাদের কাছে এমন কিছু যোগ্য মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ