শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কত কোটি রূপির মালিক আমির খান?

    কত কোটি রূপির মালিক আমির খান?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, যিনি সাধারণত ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত। গতকাল (১৪ জানুয়ারি) তিনি ৬১ বছরে পা দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকাদের মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করেছেন। অভিনয়ের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও তিনি বলিউডের শীর্ষ ধনী তারকাদের একজন।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদের মালিক আমির খান। সম্পদের দিক থেকে তিনি বলিউডের অন্য দুই খান- শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পাল্লা দেন।

    মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাড়িতে থাকেন আমির। প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই দুইতলা বাড়ির একটি অংশে তার ব্যক্তিগত অফিসও রয়েছে। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি রুপি।

    এছাড়া মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় তার একটি বাগানবাড়ি রয়েছে। প্রায় দুই একর জমির ওপর নির্মিত এই বাড়িটি তিনি প্রায় সাত কোটি রুপিতে কিনেছিলেন। ব্যস্ত শহুরে জীবন থেকে সময় পেলেই সেখানে অবসর কাটাতে পছন্দ করেন এই অভিনেতা।

    শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকাতেও রয়েছে আমির খানের একটি বিলাসবহুল বাড়ি। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, একই এলাকায় বাড়ি রয়েছে শাহরুখ খানেরও।

    সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে লাভের অংশ নেন আমির খান। সে হিসেবে একটি সিনেমা থেকে তার আয় প্রায় ৮০ কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে জানা যায়। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি মোটা অংকের পারিশ্রমিক পান, যা প্রতি চুক্তিতে প্রায় ১২ কোটি রুপির কাছাকাছি।

    বিলাসবহুল গাড়ির প্রতিও রয়েছে তার ঝোঁক। তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ ও রোলস রয়েসের মতো দামি গাড়ি।

    ব্যক্তিজীবনে আমির খানের তিন সন্তান। সাবেক স্ত্রী রিনা দত্তর সঙ্গে তার দুই সন্তান-জুনেইদ খান ও আইরা খান। আর কিরণ রাওয়ের সঙ্গে রয়েছে এক পুত্রসন্তান। সম্প্রতি তার ব্যক্তিজীবনে নতুন সঙ্গী হিসেবে এসেছেন গৌরী স্প্র্যাট।

    সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক উদ্যোগ-সব দিক মিলিয়ে বলিউডের অন্যতম ধনী ও প্রভাবশালী তারকা হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন