বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ইরান যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ, ট্রাম্পের দৃঢ় অবস্থান

    ইরান যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ, ট্রাম্পের দৃঢ় অবস্থান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, হোয়াইট হাউজ ইতিমধ্যেই ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

    এদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা ইরানও নাকচ করেছে। রয়টার্সকে দুইজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না।

    ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যস্থতায় সম্প্রতি পদক্ষেপ নিয়েছে ওমান। দুই পক্ষের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করা হলেও, এবার সেই প্রচেষ্টা সফল হয়নি।

    মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে যুদ্ধ চালিয়ে যেতে আগ্রহী। সূত্রের খবর, পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিকভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

    মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ