বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের

    ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এমন জায়গাগুলোতে ‘আক্রমণ’ করছে যেখানে ইরান আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ড্রোন তৈরি করছে।

    তিনি বলেন, ইরানের কাছে খুব কম অস্ত্রশক্তি অবশিষ্ট আছে। আমরা তাদের উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দিয়েছি।

    ট্রাম্প আরও বলেন, একইভাবে ড্রোন অনেক কমে গেছে, তাদের যা আছে তা প্রায় ২০ শতাংশ। গতকাল পর্যন্ত আমরা এমন জায়গাগুলোতে আঘাত করেছি যেখানে তারা এগুলো তৈরি করে।

    এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধের ইতি টানতে চুক্তি করতে চায় বলে দাবি করলেও তেহরান এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো কারণ দেখছে না তার দেশ।

    রোববার (১৫ মার্চ) সম্প্রচারিত সিবিএস টেলিভিশনের অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান আলোচনায় আগ্রহী নয়। আমরা যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী। আমরা শুধু আমাদের জনগণকে রক্ষা করছি।

    আরাঘচি আরও বলেন, আমরা বুঝতে পারছি না কেন আমাদের আমেরিকানদের সঙ্গে কথা বলা উচিত। কারণ আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ