বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

টিউমারের জটিলতায় নাজেহাল দীপিকা কক্কড়

টিউমারের জটিলতায় নাজেহাল দীপিকা কক্কড়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কড় টানা অসুস্থতায় ভুগছেন। দ্বিতীয়বার তার যকৃতে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হলেও শারীরিক জটিলতা কমেনি। এবার তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে স্বাভাবিকভাবে নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে এই অভিনেত্রীর।

সম্প্রতি নিজের ভ্লগে শারীরিক অবস্থার আপডেট দিয়ে দীপিকা জানান, অস্ত্রোপচারের পর থেকে তার খাবারে অনীহা তৈরি হয়েছে। সারাক্ষণ শরীরে এক ধরণের অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হচ্ছে। 

এমনকি ঘন ঘন 'মুড সুইং'-এর শিকার হচ্ছেন তিনি। এই চরম ক্লান্তির মাঝেই পবিত্র রমজান উপলক্ষে এবারই প্রথম রান্নাঘরে ঢুকেছিলেন তিনি।

নিজের স্বাস্থ্য নিয়ে দীপিকা বলেন, ‘বিশ্রাম নেওয়াটা যে এখন আমার জন্য কতটা জরুরি, তা আমি বুঝতে পারছি। খুব ক্লান্ত লাগছে। এতটাই ক্লান্তি যে আমি নড়াচড়াও করতে পারছি না। যেদিন মানসিক অবস্থা ভালো থাকে না, সেদিন কিছুই করতে পারি না। মন ভালো না থাকলে লড়াই করার ক্ষমতাও হারিয়ে যায়।’

অসুস্থতার কারণে এখন কড়া ডায়েট মেনে চলতে হচ্ছে এই অভিনেত্রীকে। তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার এখন খুব নিয়মের জীবন। সকাল ৭টায় ঘুম থেকে উঠে হাঁটতে যান তিনি এবং সন্ধ্যা ৭টার পর কোনো কিছু খাওয়া বারণ। ঘরে বসে থাকলে যেন অবসাদ জেঁকে না বসে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন