শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল

    দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের ড্রোন হামলার ফলে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই এয়ারপোর্টে বড় অগ্নিকাণ্ড ঘটে। গত রোববার মধ্যরাতে ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে, যার কারণে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    আগুন লাগার পর সব ফ্লাইট অস্থায়ীভাবে বাতিলের নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের এক্স পোস্টে বলা হয়েছে, “সব যাত্রী এবং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলকভাবে যাবতীয় ফ্লাইট অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তাদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে নতুন ফ্লাইট সময়সূচি জানার জন্য।”

    দুবাই বিমানবন্দর প্রতিদিন হাজার হাজার ফ্লাইট পরিচালনা করে এবং বিশ্বজুড়ে লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এটি ব্যবহার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন