বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বলিউডের স্মরণীয় মুখ মধু মালহোত্রা মারা গেছেন

বলিউডের স্মরণীয় মুখ মধু মালহোত্রা মারা গেছেন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আশির দশকের বলিউডের পরিচিত মুখ, অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইতে ৭২ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

রোববার (১৫ মার্চ) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

যদিও মধু প্রধান নায়িকা হিসেবে বিশেষ পরিচিতি পাননি, তবে একটি গান তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯৮৩ সালের ছবি ‘হিরো’–এর বিখ্যাত গান ‘লম্বি জুদাই’–তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন। পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া সেই গানটি আজও জনপ্রিয়।

মধু মালহোত্রার অভিনয়জীবন শুরু হয় ১৯৭৫ সালে, তার প্রথম ছবি ছিল হরর চলচ্চিত্র ‘আন্ধেরা’। এরপর তিনি ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ (১৯৭৯), ‘কর্জ’ (১৯৮০), ‘সত্তে পে সত্তা’ (১৯৮২)–সহ বহু ছবিতে ছোট কিন্তু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন।

নব্বইয়ের দশকে তিনি ‘হীর রাঞ্জা’ (১৯৯২), ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ও ‘গুলাম’ (১৯৯৮)–এ দেখা গিয়েছেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’–এর পর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। মধু মালহোত্রার চলে যাওয়ায় বলিউডে নেমেছে শোকের ছায়া।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন