বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা

    বাগদাদে মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরাকের রাজধানী বাগদাদের নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ঘটনার পর এর প্রভাব ইরাকেও ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

    বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন ছোড়া হয়। একই সময় সেখানে রকেটও নিক্ষেপ করা হয়।

    ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে বড় ও তীব্র।

    এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বাগদাদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ