শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ট্রেলারে নিশো: জীবনই দমের খেলার খেলা

    ট্রেলারে নিশো: জীবনই দমের খেলার খেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    “আপনি একবার জন্মেছেন, তখন শেষ পর্যন্ত মরতেই হবে। জন্মের পর থেকেই শুরু হয়ে যায় জীবনের দমের খেলা। আর মৃত্যু যখন খুব কাছে আসে, তখন দম ধরে রাখা যেমন কষ্টদায়ক, দম ছেড়ে দেওয়াও ঠিক তেমনই কষ্টকর।”আফরান নিশোর এমন গম্ভীর আর জীবনবোধের সংলাপে শুরু হলো বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর অফিশিয়াল ট্রেলার।

    মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর এক জমকালো আয়োজনে ট্রেলারটি প্রকাশ করা হয়। টিজারের রহস্যের পর ট্রেলারটি নেটিজেনদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি করেছে।

    সংগ্রাম ও বেঁচে থাকার গল্প সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার ১ মিনিট ৫২ সেকেন্ডের ট্রেলারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার তীব্র লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে। সিনেমার প্রেক্ষাপট আবর্তিত হয়েছে শাহজাহান ইসলাম নূর নামের এক বাংলাদেশি মুসলমানকে ঘিরে, যিনি উগ্রবাদী গোষ্ঠীর হাতে জিম্মি হন। 

    জিম্মিকারীদের দাবি তাদের কারাবন্দি নেতা বাহারউদ্দিনকে মুক্তি দিতে হবে, অন্যথায় দুদিনের মধ্যে নূরকে প্রাণে মেরে ফেলা হবে। নিশোর বিধ্বংসী রূপ ট্রেলারের পরতে পরতে চোখে পড়েছে অভিনেতা আফরান নিশোর ওপর অমানুষিক নির্যাতনের চিত্র। তবে সব যন্ত্রণাকে ছাপিয়ে তার কণ্ঠে ফুটে উঠেছে দম্ভ। 

    ট্রেলারের শেষে নিশো বলেন, ‘আমি মোসলমানের বাচ্চা, গুলি করো, আমি মরতেছিনা!’ যা মুহূর্তেই দর্শকদের রোমাঞ্চিত করেছে। উগ্রপন্থীদের আতঙ্কিত দৃষ্টি আর অস্ত্রধারীদের হুমকির বিপরীতে নূরের মরিয়া টিকে থাকার সংগ্রামই ‘দম’-এর মূল ভিত্তি।

    তারকাবহুল উপস্থিতি পরিবার, মা এবং স্ত্রীর অপেক্ষার আবেগী আবহে ট্রেলারটিতে নতুন মাত্রা যোগ করেছেন বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। তার রহস্যময় উপস্থিতি দর্শকদের মনে বাড়তি কৌতূহল তৈরি করেছে। সিনেমাটিতে নিশো ও চঞ্চল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও ডলি জহুর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন