শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব

    মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে ট্রাম্পের ১৫ দফা প্রস্তাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যেই তেহরানে পৌঁছে গেছে।

    কী কী দফা বা পয়েন্ট আছে সেই প্রস্তাবে তা এখনও প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প প্রশাসনের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে সেই প্রস্তাবের বিষয়বস্তুর সম্পর্কে আভাস নেওয়ার চেষ্টা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

    কর্মকর্তারা দু’টি দফা সম্পর্কে আভাস দিয়েছেন নিউইয়র্ক টাইমস-কে; প্রথমটি হলো ইরানের পরমাণু কর্মসূচির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ এবং দ্বিতীয়টি হলো হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে পুনরায় এই বাণিজ্যপথে জাহাজের অবাধ চলাচল।

    ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-ও চুক্তির বিষয়বস্তু সম্পর্কে আভাস নেওয়ার চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘণিষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, চুক্তির শর্ত অনুসারে ইরানেকে তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে এবং বর্তমানে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম আছে— তা হস্তান্তর করতে হবে।

    জাতিসংঘের তথ্য অনুসারে, ইরানের কাছে অন্তত ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান ৬০ শতাংশ।

    এছাড়া হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অবাধ করার ব্যাপারটিকে যে ট্রাম্পের প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তা স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারাও। তারা বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি থেকে অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করে, তাহলে তার পরিবর্তে দেশটির ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

    ইসরায়েলি কর্মকর্তারা আরও বলেছেন, ইরান যদি প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয়, তাহলে ১ মাসের যুদ্ধবিরতি ঘোষণা করবে যুক্তরাষ্ট্র এবং এই বিরতিকালে প্রস্তাবের দফা বা পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে।

    এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু হোয়াইট হাউস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ ইস্যুতে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন