বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পরকীয়ার অভিযোগ অভিনেত্রী স্বীকার, স্বামীর অস্বীকার

পরকীয়ার অভিযোগ অভিনেত্রী স্বীকার, স্বামীর অস্বীকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অভিনেত্রী মৌসুমী হামিদ তার স্বামী নাট্যকার আবু সাইয়িদ রানা বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে সংসার ভাঙার ঘোষণা দিয়েছেন। দুবছর আগে পারিবারিকভাবে বিয়ে করা এই দম্পতি গত বছরের নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মৌসুমী। তিনি বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এই বিষয়ে এখন বিস্তারিত কিছু বলার মানসিক অবস্থায় নেই আমি।”

অন্যদিকে, রানা বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা প্রায় চার মাস ধরে আলাদা আছি। একসঙ্গে থাকা সম্ভব হচ্ছিল না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না।”

বিনোদন অঙ্গনে দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছে, রানার অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাদের সংসারে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, মূলত এই বিষয়গুলোই তাদের বিচ্ছেদের পেছনের কারণ। অবশেষে পরিস্থিতির অবনতির পর মৌসুমী-রানা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন