বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কুয়েতি তেল ১১৮ ডলারে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কুয়েতি তেল ১১৮ ডলারে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম এক লাফে ১১৮ ডলার ছাড়িয়েছে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সর্বশেষ বিবৃতি অনুযায়ী, কুয়েতি তেলের দাম প্রতি ব্যারেল ৮.১০ ডলার বেড়ে ১১৮.৯৩ ডলারে পৌঁছেছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষের কারণে জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে।

মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণেই তেলের বাজারে বিরাজ করছে অস্থিরতা। ইরানের পক্ষ থেকে সরাসরি আক্রমণ অথবা আক্রমণের হুমকির মুখে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

বিশ্বব্যাপী মোট জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক গ্যাস ও তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিসেবে পরিচিত।

এই যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং হরমুজ প্রণালি অনিরাপদ হয়ে ওঠায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, কুয়েতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর তেলের দাম এভাবে বাড়তে থাকা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন