বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

থাইল্যান্ডে ‘বাডিমুন’ উপভোগ করছেন বিজয়-রাশমিকা

থাইল্যান্ডে ‘বাডিমুন’ উপভোগ করছেন বিজয়-রাশমিকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হানিমুন ট্রেন্ডকে নতুনভাবে বদলে দিয়ে থাইল্যান্ডের বিভিন্ন সুন্দর স্থানে ‘বাডিমুন’ উপভোগ করছেন দক্ষিণী সিনেমার দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। রাজকীয় বিয়ের পর এবার ‘বাডিমুন’ নিয়েও আলোচনায় রয়েছেন এই নতুন তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক্স টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের পর হানিমুনকে প্রাধান্য দেননি বিজয়-রাশমিকা। প্রচলিত ট্রেন্ড মেনে তাই ভিন্ন ট্রেন্ড বেছে নিয়েছেন তারা।

হানিমুন বলতে মূলত বোঝায় নবদম্পতি নিজবাড়ি থেকে দূরে কোনো জায়গায় একান্ত সময় কাটাতে যান। এ হানিমুনে নবদম্পতির সঙ্গে কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থাকেন না। আর ‘বাডিমুন’ বলতে বোঝায় দূরে কোথাও সুন্দর মুহূর্ত উদ্‌যাপনে নবদম্পতি শুধু নিজেরাই যান না, তাদের প্রিয় বা কাছের মানুষদের সঙ্গে নেন। আর এ ট্রেন্ডই ফলো করেছেন বিজয়-রাশমিকা জুটি।
 
থাইল্যান্ডের বিভিন্ন সুন্দর লোকেশনে বিশেষ করে দ্বীপ কোহ সামুইতে একান্ত সময় কাটাতে তারা সঙ্গে নিয়েছেন তাদের কাছের মানুষ, পরিবার ও বন্ধুবান্ধবদের।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে রাশমিকা মন্দানা জানান, ভ্রমণ তার কাছে মানে— পরিবার ও বন্ধুদের সঙ্গে স্মৃতি তৈরি করা। একসঙ্গে সময় কাটানো, খেলাধুলা, সুইমিংপুলে আড্ডা, সূর্যাস্ত উপভোগ করা কিংবা নতুন খাবারের স্বাদ নেয়া— এসবই তাদের আনন্দের অংশ।
 
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডা জানান, তিনি একা থাকতে পছন্দ করেন না। বরং প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
 
গত ২৬ ফেব্রুয়ারি ভারতের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এ রাজকীয় আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাশমিকা ও বিজয়। এরপর ৪ মার্চ হায়দরাবাদ-এ অনুষ্ঠিত হয় জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণী সিনেমার তারকারা। ছিলেন দেশটির ব্যবসায়ী ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, বিয়ের পর পরিচালক রাহুল সানকৃতিয়ানের নতুন সিনেমা ‘রানাবালি’-তে জুটি বাঁধছেন বিজয়-রাশমিকা। সিনেমাটি উনিশ শতকের ভারতেরিঐতিহাসিক ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত। সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন