বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সরকারি আমন্ত্রণহীনতায় সোহেল রানার প্রকাশ্য ক্ষোভ

সরকারি আমন্ত্রণহীনতায় সোহেল রানার প্রকাশ্য ক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা সদ্য সমাপ্ত রোজার ইফতার এবং স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেছেন যে, বিএনপি সরকারের শাসনামলে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি।

সোহেল রানা লিখেছেন, “চিনতে কি আবারও ভুল করছি?” পোস্টে তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে রোজার ইফতার, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অন্তত তিন দিন আগে মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে যেত। কিন্তু এবারের রোজা এবং স্বাধীনতা দিবস পার হয়ে গেলেও কোনো দাওয়াত পাননি তিনি।

তিনি আরও লিখেছেন, “রোজার ইফতার, স্বাধীনতা দিবস দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত না ভুল?” অভিনেতা বিষয়টিকে মোটেও সম্মানজনক মনে করেননি।

সোহেল রানা বলেন, ইফতার ও স্বাধীনতা দিবসের প্যারেডে মানুষের কোনো অভাব দেখা যায়নি। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন না। ভিড় দেখে তিনি প্রশ্ন তুলেছেন, “এরা কারা।”


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন