বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ছয় ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম

    ছয় ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

    আজ বিকেল ৪টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    আজকের এই বৃদ্ধির আগে সকাল ১০টা থেকে প্রথম দফায় ২২ ক্যারেটের এক ভরির দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ১৫৭ টাকা। এর পরে ছয় ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ানো হলো। ২১ ক্যারেটের সোনার দাম ৪ হাজার ১৪০ টাকা বেড়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বেড়ে এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা হয়েছে।

    রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতি ৩ হাজার ৩২৪ টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন