শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দুবাইয়ে মার্কিন সেনাদের ওপর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

    দুবাইয়ে মার্কিন সেনাদের ওপর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান দাবি করেছে, দুবাইয়ের দুটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র জানিয়েছেন সেখানে পাঁচ শতাধিক সেনা লুকিয়ে ছিল।

    তাসনিম নিউজে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার কারণে মার্কিন বাহিনী ঘাঁটির বাইরে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়েছে।

    তিনি আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে এই অঞ্চল মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হবে এবং তাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

    এদিকে ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। শনিবার (২৮ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

    ছোট এই উপসাগরীয় দেশটিতে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

    তবে রাডার ব্যবস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন