বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শাহরুখ খানের বিজেপি সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নতুন আলোচনা

শাহরুখ খানের বিজেপি সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নতুন আলোচনা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভারতের বিজেপি নেতার পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাধারণত রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন এই অভিনেতা, কিন্তু গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এক নেতার আয়োজনে তাকে দেখা যাওয়ায় বিনোদন ও রাজনৈতিক মহলে নানা সমীকরণ তৈরি হয়েছে।

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের জন্মদিনের জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা ও শিল্পা শেঠির মতো একঝাঁক তারকা। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত সেই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ছবির ক্যাপশনে মান্যতা রাতটিকে ‘স্মরণীয়’ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানটির একটি ভিডিওতে দেখা যায়, অভিনেতা রণবীর সিং ও সঞ্জয় দত্ত তাদের সাম্প্রতিক সফল সিনেমা ‘ধুরন্ধর টু’-এর গান গাইছেন। সিনেমাটি নিয়ে এতদিন শাহরুখ কোনো মন্তব্য না করলেও এই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ভক্তদের একাংশ বিজেপি নেতার আমন্ত্রণে শাহরুখের এই উপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর বর্তমানে শাহরুখ ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করছেন রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জ্যাকি শ্রফের মতো তারকারা।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন