বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দ্বিতীয়বারের মতো মা হলেন সোনম কাপুর

দ্বিতীয়বারের মতো মা হলেন সোনম কাপুর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা রোববার (২৯ মার্চ) ঘরে তুলেছেন তাদের দ্বিতীয় সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খুশির খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টে সোনম লিখেছেন, “অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরও বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা গভীরভাবে ধন্য।”

সোনমের এই ঘোষণার পর বলিপাড়ায় আনন্দের জোয়ার বয়ে গেছে। অভিনেত্রী কারিনা কাপুর খানও মন্তব্যের ঘরে লিখেছেন, “অভিনন্দন সোনম ও আনন্দ।” এছাড়াও রিয়া কাপুর, হুমা কুরেশিসহ অনেক তারকা এবং ভক্তরা হার্ট ইমোজি দিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, সোনম ও আনন্দের পরিবার এখন চারজনের হয়ে উঠেছে এবং তারা নতুন জীবনধারার এই অধ্যায় শুরু করতে উদগ্রীব।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন