শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরানের অস্ত্রাগারে বিমান হামলা, ট্রাম্পের ভিডিও ভাইরাল

    ইরানের অস্ত্রাগারে বিমান হামলা, ট্রাম্পের ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহানের একটি অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার খবর পাওয়া গেছে। হামলাটি এতটাই তীব্র ছিল যে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের একাধিক দৃশ্য শেয়ার করেছেন।

    গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সেই হামলার চিত্র প্রকাশ করে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার ব্যাপক বিস্ফোরণে কাঁপছে ইস্ফাহান।”

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সোমবারের হামলায় বেশ কিছু শক্তিশালী বোমা ব্যবহার করেছে মার্কিন বাহিনী। এসব বোমার মধ্যে ৯০৭ কেজি (২ হাজার পাউন্ড) ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমাও ছিল।

    ২৩ লাখ মানুষ অধ্যুষিত ইরানের ইস্ফাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।

    প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হামলার সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল বলেও জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন