শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে: ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শেষ হোক

    দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে: ট্রাম্প চান যুদ্ধ দ্রুত শেষ হোক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালী পুনরায় খোলা না হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে আগ্রহী, এমনটাই জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

    প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করছেন যে, এই গুরুত্বপূর্ণ নৌপথ জোর করে খুলতে গেলে যুদ্ধ তার নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার বাইরে চলে যেতে পারে।

    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পরে জানান, ট্রাম্প তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান ৬ এপ্রিলের মধ্যে, আগের সময়সীমা বাড়িয়ে যা তিনি গত সপ্তাহে নির্ধারণ করেছিলেন।

    লেভিটের দাবি, ইরানের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তবে তেহরান প্রকাশ্যে যা বলছে, তা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে যা জানাচ্ছে তার সঙ্গে ভিন্ন।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুর্বল করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য, এরপর ধীরে ধীরে সংঘাত কমানো হবে। এরপর ওয়াশিংটন কূটনৈতিকভাবে চাপ বাড়াবে, যাতে তেহরান আবার বাণিজ্যে ফিরে আসে এবং এ ক্ষেত্রে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের নেতৃত্ব দিতে উৎসাহিত করা হবে। 

    সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী পুনরায় না খোলে, তাহলে মার্কিন বাহিনী দেশটির জ্বালানি স্থাপনা ও তেলক্ষেত্র ধ্বংস করে দেবে।

    একই দিনে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘সবসময় কূটনীতিক সমাধানকেই প্রাধান্য দেন’, তবে হরমুজ প্রণালীর আংশিক অবরোধের জন্য ইরানকে ‘বাস্তব পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।

    গত এক মাসে ইরান বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে এবং হরমুজ খুলে দেয়ার আহ্বানও বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্ট সময়ের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ রাখতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন